Sunday, May 20, 2012

কত বার ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া ।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি । 
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা ।
 ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিবো একাকী ।
 কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয় ।
 আপনি আজিকে যবে শুধাইছো আসি, কেমনে প্রকাশি তব কত ভালোবাসি

1 comment: